ভারতের পার্লামেন্টে কক্ষ দখল নিয়ে একচোট হাতাহাতি হয়ে গেল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এবং তেলেগু দেশম পার্টির (টিডিএম) সংসদ সদস্যদের মধ্যে এ ঘটনা ঘটে।
যত গণ্ডগোলের মূলে পার্লামেন্টের দ্বিতীয় তলার পাঁচ নম্বর কক্ষ। অন্ধ্র প্রদেশের টিডিএম ৩০ বছর এটি দখল করে ছিল। টিডিপির নামে বরাদ্দ আছে চতুর্থ তলার একটি কক্ষ।
৬ আগস্ট জানিয়ে দেওয়া হয়, দ্বিতীয় তলার পাঁচ নম্বর কক্ষটি পাচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তাতে বাধ সাধে টিডিএম। তারা কক্ষটি দখলে রাখার চেষ্টা করে। তৃণমূল কংগ্রেসের সাংসদরা বরাদ্দ পেয়ে কক্ষটি ছেড়ে দিতে বলে টিডিএমকে। না দেওয়ায় মঙ্গলবার তারা দখল নিতে যায় কিন্তু প্রতিরোধ করে টিডিএম। এ সময় উভয় পক্ষের সাংসদরা উত্তেজিত হয়ে পড়ে এবং তারা মারামারিতে লিপ্ত হয়।
কক্ষটি না ছাড়ার আগ্রহের কথা জানিয়েছে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সোমবার চিঠি লেখেন টিডিএমের প্রধান চন্দ্রবাবু নাইড়ু। চিঠিতে তিনি তার নামফলক কক্ষের সামনে থেকে তুলে ফেলার প্রতিবাদ জানিয়ে স্পিকারের কাছে এর বিহিত করার আবেদন করেন।
এদিকে মঙ্গলবার ওই কক্ষে যান তৃণমূলের সাংসদরা। এ সময় নেমপ্লেট পাল্টে দেন তারা। দুপুর আড়াইটার দিকে সেখানে তারা একটি সংক্ষিপ্ত বৈঠকও করেন। এর প্রতিবাদ করেন টিডিএম সাংসদরা। এতেই যত বিপত্তি শুরু হয়।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





