নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে বিদ্রোহী বোকো হারামের হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিদ্রোহীরা ক্যামেরুন সীমান্তে অবস্থিত ইজগে গ্রামে শনিবার রাতে এই হামলা চালানো হয়। নিহতদের অধিকাংশই স্থানীয় খ্রিস্টান বলে জানা গেছে।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392610137.jpg[/img]
হামলাকারীরা গ্রামটির চারদিক থেকে ঘিরে ফেলে এবং গুলি চালায়। এরপর বিস্ফোরণ ঘটিয়ে বেশিরভাগ বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা আরও জানায়, বেশিরভাগ বাসিন্দাদের গুলি ও বাকিদের গলা কেটে হত্যা করা হয়।
বর্নো প্রদেশের পুলিশ কমিশনার লাওয়াল টানকো এই তথ্য নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392610165.jpg[/img]
একজন প্রত্যক্ষদর্শী লাওয়ান মাদু রয়টার্সকে জানায়, হামলার ঘটনার পরপরই শত শত বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
স্থানীয় সরকারি কর্মকর্তা মাইনা উলারামু এএফপিকে বলেন, শনিবারের হামলায় তারা অনেক মানুষকে হত্যা করেছে। তবে তিনি কমপক্ষে ৬০ জনের হত্যার কথা জানিয়েছেন। হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠান ও খাবারের দোকান লুট করেছে বলেও জানান উলারামু।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৯০
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে বিদ্রোহী বোকো হারামের হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিদ্রোহীরা ক্যামেরুন সীমান্তে অবস্থিত ইজগে গ্রামে শনিবার রাতে এই হামলা চালানো হয়। নিহতদের অধিকাংশই স্থানীয় খ্রিস্টান বলে জানা গেছে।





