বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধান জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মে) দেশটির উত্তর প্রান্তে তার বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন বিমানবাহিনীল এক মুখপাত্র।

গত জানুয়ারিতে প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি জেনারেল ইব্রাহিমকে সেনাপ্রধান নিযুক্ত করেছিলেন। সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডকে পুনর্গঠন করা এবং সহিংতা প্রতিরোধ, উগ্রপন্থীদের প্রতিরোধ করার লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

বিমানবাহিনীর মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেন যে জেনারেল ইব্রাহিমের বিমানটি উত্তরাঞ্ঝলয়ী কাদুনা রাজ্যে বিধ্বস্ত হয়েছে। আল আরাবিয়া

এমবি