গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লিতে পাক হাইকমিশনের এক কর্মচারি মেহমুদ আখতারকে গ্রেফতার করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা নথি সংগ্রহ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাছে সে পাচার করত বলে অভিযোগ তোলা হয়েছে। বৃহস্পতিবার কয়েক দফা জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করা হয়।

দিল্লির চাণক্যপুরী পুলিশ স্টেশনে বৃহস্পতিবার সকাল থেকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয় মেহমুদ আখতারকে। এরপরই তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে পাক হাই কমিশনের আরও বেশ কয়েকজন কর্মচারি পুলিশের নজরে রয়েছে। গত বছর নভেম্বরে আইএসআই-কে তথ্য পাচারের দায়ে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের পাঁচ কর্মচারিকে গ্রেপ্তার করা হয়।

গত মাসে উরিতে সেনা ছাউনিতে হামলায় ১৯ ভারতীয় জওয়ানের মৃত্যুর পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। এর পর ২৯ সেপ্টেম্বর সার্জিকাল স্ট্রাইকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধংস করে আসে ভারতীয় সেনাবাহিনী। টাইমস অব ইন্ডিয়া

জেড