কাশ্মির নিয়ে ভারত পাকিস্তানের বর্তমান দ্বন্দ্বের কারণে কিছুদিন আগে ভারতে অবস্থিত পাকিস্তানি তারকাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

উরি হামলার জেরে পাক শিল্পীদের দেশ ছাড়ার হুমকিও দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এই ঘটনায় ভারত ছাড়লেন ফাওয়াদ খান।

শুধু যে নির্দেশের কারণে ভারত ছেড়েছেন তা নয়, অনেকটা অভিমান থেকেও ভারত ছেড়েছেন তিনি। এমনকি ভারতে হয়তো তিনি আর ফিরবেন না, এমনটাও জানা গেছে।

কিছুদিন পর মুক্তি পাবে তার নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। এই প্রচারণায় অংশ নিচ্ছেন না ফাওয়াদ।


এমএনজে