ভারতের রাজস্থান রাজ্যের একটি স্যানেটারি ন্যাপকিন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।দিল্লি থেকে ১শ’ কিলোমিটার দূরে আলওয়ার জেলার নিমরানা এলাকার জাপানি শিল্প এলাকায় অবস্থিত ইউনির্চাম ইন্ডিয়া লিমিটেড নামের ওই ফ্যাক্টরিতে মঙ্গলাবার এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বুধবার পর্যন্তও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। একজন পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার গভীর রাতে একটি স্যানেটারি ন্যাপকিন ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
টেলিভিশনের খবরে বলা হয়, ফ্যাক্টরিতে প্রায় ছয় শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন। তবে কারো কোন ক্ষতি হয়নি। আগুন লাগার পর তারা সবাই বেরিয়ে আসতে পেরেছেন।
আগুন লাগার কারণ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এমএ





