হিন্দু ধর্মান্তরকরণের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদীর দল বিজেপির এক কেন্দ্রীয় এমপি। গত অক্টোবরে ছত্তিশগড় রাজ্যে ৩৩ জন খ্রিস্টানকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে উগ্রবাদী হিন্দু দল বিশ্ব হিন্দু পরিষদ। আরে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনশ কাশিয়াপ নামের বিজেপির এই নেতা।

শনিবার এ খবর জানিয়েছে এনডিটিভি। ধর্মান্তরিত করার ওই অনুষ্ঠানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে ভারতের এই টেলিভিশন চ্যানেলের অনলাইনে।

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থ্যাৎ লোকসভার এই এমপি অনুষ্ঠানে শুধু উপস্থিতই ছিলেন না; বরং ধর্মান্তরকরনের পর ধর্মীয় প্রার্থনাতেও অংশ নেন এবং ধর্মান্তরিত ব্যক্তিদেরকে হিন্দু ধর্মীয় কায়দায় স্বাগত জানান।

গত অক্টোবরে ছত্তিশগড়ের বস্তার জেলায় ধর্মান্তরকরণের এ ঘটনা ঘটে। সংখ্যালঘুদেরকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করণের এই অনুষ্ঠানকে উগ্র হিন্দুরা বলছে 'ঘর ওয়াপাসি' বা ঘরে ফেরা। তাদের দাবি, এসব সংখ্যালঘুরা ঐতিহাসিকভাবে এক সময় হিন্দুই ছিল। কিন্তু তারা 'ভুলপথে' পরিচালিত হয়ে এক সময় অন্যান্য ধর্ম বিশেষ করে মুসলমান ও খ্রিস্টান হয়ে যায়। তাই তাদেরকে এখন হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হচ্ছে। আর এক্ষেত্রে উগ্র হিন্দু দলগুলো জোর-জবরদস্তির পথ অবলম্বন করছে। ক্ষমতাসীন বিজেপির ছত্রচ্ছায়ায় উগ্র হিন্দুদের এসব তৎপরতা সংখ্যালঘুদেরকে আতংকিত করছে।

এর আগে গত সপ্তাহে আগ্রার বস্তির অধিবাসী দুই শতাধিক অতি দরিদ্র মুসলমানকে জোরপূর্বক হিন্দু বানিয়ে ফেলে বিশ্ব হিন্দু পরিষদ। এদিকে, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় শত শত খ্রিস্টান ও মুসলিমকে হিন্দু করার প্রস্তুতি নিচ্ছে উগ্র হিন্দু দলগুলো। এ নিয়ে দেশটির সংখ্যালঘুদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। পার্লামেন্টের বিরোধী দলগুলো বলছে, উগ্র হিন্দুদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশে ধর্মীয় দাঙ্গা দেখা দিতে পারে।

এমএ