ইউক্রেনের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার তার এ গ্রেপ্তারি পরোয়ানার খবর জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ। খবর আল জাজিরার।
স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন তার ফেসবুক অ্যাকাউন্টে ইয়ানুকোভিচের পরোয়ানার ব্যাপারটি জানান। তবে বর্তমানে তিনি কোথায় আছেন তা জানা যাচ্ছে না।
ফেসবুক বার্তায় আরসেন বলেন, "শান্তিপূর্ণ গণসমাবেশে হামলা চালানোর দায়ে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের বিরুদ্ধে ফৌজদারি আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।"
তিনি ওই বার্তায় আরো বলেছেন, "ইয়ানুকোভিচকে রোববার ক্রাইমেয়া উপদ্বীপের বালাকলাভা এলাকায় দেখা গেছে। তবে তিনি এক সঙ্গীর সঙ্গে গাড়িতে করে দ্রুত অজ্ঞাত স্থানে চলে যান। বালাকালাভা ছেড়ে যাওয়ার আগে তিনি তার নিরাপত্তাকর্মীদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন বলেও জানান আভাকভ।
আভাকভ শনিবার ভিতালি জাখারচেনকোর স্থলাভিষিক্ত হয়েছেন। এর একদিন আগে কিয়েভের বিক্ষোভ সমাবেশে হামলা চালানোর অপরাধে বরখাস্ত করা হয় জাখারচেনকোকে।
উল্লেখ্য, গত নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি অর্থনীতি চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানানোর পর প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শনিবার জনরোষের মুখে রাজধানী কারাকাস ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান তিনি। পরে পার্লামেন্ট সদস্যরা তাকে অপসারণ করে ২৫ মে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
এদিকে ইউক্রেনের অন্তর্বর্তীকালীন অর্থমন্ত্রী ইউরি কোলোবয় বলেছেন, ইউক্রেনের জন্য এ মুহূর্তে জরুরি ভিত্তিতে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য প্রয়োজন। আন্তর্জাতিক দাতা দেশগুলোর সম্মেলনে তিনি এ পরিমাণ সাহায্যের জন্য আবেদন করবেন বলেও জানিয়েছেন। সূত্র: আল জাজিরা
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইউক্রেনের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার তার এ গ্রেপ্তারি পরোয়ানার খবর জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ। খবর আল জাজিরার।





