গুয়েতমালা নগরীর বাইরে গত সপ্তাহের ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনো আরো ৪০ জন নিখোঁজ রয়েছে। শনিবার তল্লাশী ও উদ্ধার কর্মীদের মুখপাত্র একথা জানিয়েছেন।
দমকল বিভাগের মুখপাত্র জুলিও সানচেজ ও ঘটনাস্থলে কর্মরত অন্যান্য উদ্ধারকর্মীরা বলেন, ‘এই মুহূর্তে আমরা মোট ২৬৪ টি মৃতদেহ উদ্ধার করেছি এবং এখনো আরো ৪০ জন নিখোঁজ রয়েছে। আমরা নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছি।’
তবে কর্মকর্তারা জানান, এই উদ্ধার অভিযান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে তারা সোমবার এক বৈঠকে বসবেন।
প্রসঙ্গত, ১ অক্টোবর সান্তা ক্যাটারিনা পিনুলায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। এটি গুয়াতেমালা নগরী থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯মাইল) পূর্বে অবস্থিত।
সূত্র: বাসাস।
এআই
আন্তর্জাতিক
গুয়েতমালায় ভূমিধসে নিহত ২৬৪
গুয়েতমালা নগরীর বাইরে গত সপ্তাহের ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনো আরো ৪০ জন নিখোঁজ রয়েছে।





