প্রেম-পরকীয়া বিশ্বে এখন একটি মহামারী ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। কিন্তু তাই বলে ১৩ বছরের বালকের সঙ্গে ৩২ বছরের মহিলার প্রেম! এমনটিই ঘটেছে ইন্দোনেশিয়ায়।

ইন্দোনেশিয়ার ৩২ বছর বয়সী এক মহিলা গত শুক্রবার একটি সন্তানের জন্ম দিয়েছেন। আর এই সন্তানের বাবা হলো ১৩ বছরের এক বালক।

বালকের বাড়িতেই কাজ করেন ওই মহিলা। মহিলা প্রথমে অভিযোগ করেছিলেন, তার মালিকের ছেলে তাকে ধর্ষণ করেছে। ফলে তিনি গর্ভধারণ করেছেন। কিন্তু দীর্ঘ তদন্ত চলার পর বেরিয় আসে আসল ঘটনা। এবং একসময় ওই মহিলাও আসল ঘটনাটি স্বীকার করে নেন। তিনি জানান, অনেকদিন ধরে মালিকের ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল।

ছেলেটির আইনজীবি অ্যাবতাসিম অল সবাগ জানিয়েছেন, তার পরিবার এই সম্পর্ক নিয়ে উদাসীন ছিল। তিনি যে গর্ভবতী ছিলেন, সে বিষয়ে কেউ জানতেন না। গত শুক্রবার, হঠাৎ বাথরুমে সন্তান প্রসব করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মেডিক্যাল টেস্টে প্রমাণিত হয়েছে ১৩ বছরের বালকই হচ্ছে এই সন্তানের বাবা। সূত্র: জি নিউজ

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ