যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া আরো ১৮০ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে ভারতীয় নৌ জাহাজ ‘সুমিত্রা’র মাধ্যমে ইয়েমেনের আল-হুদাইদা থেকে আফ্রিকার জিবুতিতে নিয়ে আসা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে।
এর আগে ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত আনতে ভারতের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ। জবাবে ভারতের পক্ষ থেকে বলা হয়, জাহাজে পর্যাপ্ত আসন থাকা সাপেক্ষে তারা বাংলাদেশিদের ফেরত আনতে সহায়তা করবে।
হুতি বিদ্রোহীদের দমনে কয়েক দিন ধরে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে হামলা শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত বহু লোক নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটিতে থাকা প্রবাসীদের দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র।
এআর





