বিদেশী পর্যটকরা কোভিড-১৯ ভাইরাস ছড়াতে পারে, এই ভয়ে থাইল্যান্ডের একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির তার দরজা বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ব্যাংককের ওয়াট ফো মন্দিরের ফটকে একটি নোটিশ ঝোলানো হয়েছে, যাতে লেখা আছে “শুধু থাই জনগণের জন্য, এখন বিদেশীদের জন্য খোলা না।”

ওয়াট ফো থাইল্যান্ডের বড় মন্দিরগুলোর অন্যতম, যেখানে গৌতম বুদ্ধর বিশাল আকৃতির এবং স্বর্ণ পাতায় ঢাকা শায়িত মূর্তি রয়েছে। প্রতি বছর হাজার হাজার বিদেশী পর্যটক এই মন্দির দেখতে আসেন।

আফ্রিকায় করোনাভাইরাস মহামারি দ্রুত ছড়াচ্ছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আফ্রিকায় করোনাভাইরাস মহামারি দ্রুত ছড়াচ্ছে। মূলত দশটি দেশে ভাইরাসের প্রকোপ বেড়েছে, যেখানে মোট সংক্রমিতের দুই তৃতীয়াংশ রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার মানুষ।

সংস্থা বলছে কোভিড ১৯এর সংক্রমণ বেশিরভাগই রাজধানীগুলোতে হলেও, ভাইরাস অন্যত্র ছড়াতে শুরু করেছে।

এমবি