দেশ জুড়ে অশান্তির পরিস্থিতি। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছে বি’ক্ষো’ভের আ’গুন। নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর কোথাও কোথাও পরিস্থিতি নিয়’ন্ত্র’নের বাইরে চলে গিয়েছিল। এই অবস্থায় সম্প্রী’তির বার্তা দিলেন এনা সাহা ও আরও কয়েকজন অভিনেতা অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, গত ২৮ ডিসেম্বর শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে সম্প্রীতির বার্তা দিয়েছেন এনা। সেখানে দেখা যাচ্ছে, হিজাব পরে আছেন এনা।

শুধু এনাই নন, বিভিন্ন ধর্মের প্রচলিত পোশাক পরেছেন অন্যরা। কারও গায়ে নামাবলী, কারও মাথায় টুপি, আবার কারও গলায় ক্রুশ। তাঁরা প্রত্যেকে ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন’ গেয়েছেন ভিডিওতে।

ভাইরাল ভিডিও

ওই ভিডিওর ক্যাপশনে এনা লিখেছেন, ‘বৈচিত্র্যের মাঝে ঐক্য আমাদের সুন্দর দেশের নাগরিকদের চালিত করেছে সবসময়। দেশের সমস্ত ধর্মকে এক সূত্রে বাঁধার পথ হলো ঐক্য।

আর বৈচিত্র্য হলো বিভিন্ন ধরনের মানুষের ধারণাগুলো এক জায়গায় আসা। আজ আমরা দেশের সব ধরনের সংস্কৃতিকে সম্মান জানাই।’

স্বাভাবিকভাবেই এই অস্থির সময়ে এনার দারুণ ওই ভিডিও প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে এনা একটি ওয়েব সিরিজে কাজ করছেন। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ভূত চতুর্দশী।’

এএস