যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকে প্রার্থী ঘোষণা করেছে ডেমোক্রেটিক পার্টি। দেশটির ইতিহাসে তিনিই হলেন প্রধান কোনো রাজনৈতিক দলের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী।

এএফপি ইতিহাস সৃষ্টি করেছন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হয়ে ইতিহাসের পাতায় তার নামকে সুউজ্জল করলেন এই নারী। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এরফলে যুক্তরাষ্ট্রে ২২৭ বছরের ইতিহাসে বড় কোন দলের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হলেন হিলারি ক্লিনটন। এর মধ্যে বড় দল থেকে কোনো নারী প্রেসিডেন্ট পদে লড়াই করার যোগ্যতা অর্জন করতে সক্ষম হননি। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনই প্রথম নারী যিনি এবার প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন।

চূড়ান্তভাবে মনোনীত হওয়ার পর সমর্থকদের ধন্যবাদ জানান হিলারি। মঙ্গলবার তার এই ঐতিহাসিক অর্জনকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামও। সম্মেলনের শেষ দিনে ভাষণ দেবেন হিলারি ক্লিনটন।

এআই