জ্যোতিষীর কাছে জানতে পারেন আবার কন্যা সন্তান হবে। এই কথা জেনেই রাগে অন্ধ হয়ে যান ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোরের এক ব্যক্তি।

যথারীতি তার সমস্ত রাগ গিয়ে পড়ে স্ত্রী গিরিজার উপর। শুরু হয় মারধর। এক দিকে স্বামী, অন্য দিকে শাশুড়ি এবং ননদ। প্রতিদিন অত্যাচার চলতে থাকে। শুধু তাই নয়, গিরিজার পেটে অ্যাসিড ঢেলে খুন করারও চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকেরা। জোর করে ভ্রূণ হত্যারও চেষ্টা করা হয়।

অ্যাসেডের কারণে গিরিজার পেটের ৩০ শতাংশ পুড়ে গেছে। পরে তাকে গুরুতর আহতাবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। গিরিজার একটি দেড় বছরের কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় বার সন্তানসম্ভবা হন তিনি। ছেলে হবে না মেয়ে এই নিয়ে একটা ডামাডোল চলে পরিবারের মধ্যে।

গিরিজার অভিযোগ, স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের দাবি, পুত্র সন্তানই চাই। ছেলে হবে না মেয়ে হবে তা ‘জানতে’ এক জ্যোতিষীর কাছে হাজির হন গিরিজার স্বামী। জ্যোতিষী তাকে বলেন গিরীজার কন্যাসন্তানই আসতে চলেছে। এর পরই চরম অত্যাচার শুরু হয় গিরিজার উপর।

সূত্র: আনন্দবাজার

এসএ