ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা এল কে আদভানিকে লোকসভার স্পিকার করা হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার এল কে আদভানির সঙ্গে এক বৈঠকে বসেন বিজেপি'র সভাপতি রাজনাথ সিং। খবর এনডিটিভি'র।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বুথ থেকে পাওয়া বিভিন্ন জরিপমতে বিজেপি নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশভাবে এগিয়ে আছে। ভোট গণনা শুরু হবে আগামীকাল শুক্রবার। কিন্তু, 'নিশ্চিত জয়' জেনে আগেভাগেই কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে তা নিয়ে হিসেবে বসেছে বিজেপি।
এর মধ্যে বিজেপি'র প্রবীণ নেতা এল কে আদভানি ও সুষমা স্বরাজকে কী দায়িত্ব দেয়া হবে তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে দলের ভিতরেই। কেননা, এ দুজন হলেন বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচক।
তবে, বৃহস্পতিবারের বৈঠকের পর দলীয় সূত্রে জানা গেছে, আদভানিকে লোকসভার স্পিকার করা হতে পারে। আর সুষমা স্বরাজকে স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে। তবে, এর আগে সুষমা জানিয়েছিলেন তিনি মোদীর মন্ত্রিসভায় থাকবেন না। এখন শোনা যাচ্ছে তাকে এই চারটি মন্ত্রণালয়ের কোন একটি দেয়া হলে তিনি তা গ্রহণ করতে পারেন। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
আদভানি স্পিকার, সুষমার চোখ প্রধান চার মন্ত্রণালয়ে
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা এল কে আদভানিকে লোকসভার স্পিকার করা হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার এল কে আদভানির সঙ্গে এক বৈঠকে বসেন বিজেপি'র সভাপতি রাজনাথ সিং। খবর এনডিটিভি'র।





