ভারতের ‘অবৈধ’ভাবে কাশ্মীর দখলের বিরুদ্ধে বিশ্বজুড়ে পাকিস্তানিরা ও কাশ্মীরের জনগণ কালোদিবস পালন করছেন।

পাকিস্তানের অভিযোগ, ১৯৪৭ সালের ২৭ শে অক্টোবর অবৈধভাবে কাশ্মীর দখল করে ভারত। তাদের এই দখলদারিত্ব প্রত্যাখ্যান করে পাকিস্তান।সূত্র: রেডিও পাকিস্তান

এই বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে রোববার নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে এই কর্মসূচি পালিত হচ্ছে।

এদিকে ইউরোপের বিভিন্ন শহরেও এই দিবসটি পালন করা হয়েছে। ব্রাসেলস, হেগ, ফ্রাংকফুর্ট ও বাসের্লোনাসহ বেশ কয়েকটি শহরে এই দিবস পালন করেছে পাকিস্তানি এ কাশ্মীরিরা।

এ ছাড়া জাপানে অবস্থানরত পাকিস্তানিরা এদিন টোকিও ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে।

প্রসঙ্গত গত ৫ আগস্ট সংবিধান থেকে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ধারাটি বিলোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। এর মাধ্যম জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল হয়ে যায়।

এএস