গত শনিবার সোমালিয়ায় সরকার বিরোধী জঙ্গি সংগঠন 'আল শাবাবের' গাড়ী বোমা হামলায় এই পর্যন্ত নিহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫৮।
এই ঘটনায় ৫৬ জন নিখোঁজসহ আহত হয়েছে প্রায় ২০০ জনের মতো। হতাহতের ঘটনা ক্রমান্বয়ে আরও বাড়তে পারে বলে জানা যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে।
ধারণা করা হচ্ছে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় হামলা এটি। হামলায় জাতীয়ভাবে তিন দিনের শোক দিবস পালন করা হয়।
এদিকে এই হামলার কঠোর জবাব দিতে সরকারীভাবে দেশটির জঙ্গি সংগঠন 'আল শাবাবের' বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহিল আব্দুল জাতীয়ভাবে এই ঘোষণা দেন।
শনিবার মোগাদিসুর একটি হোটেলের প্রবেশপথের কাছে বিস্ফোরক বহনকারী একটি লরি বিস্ফোরিত হয়। ওই এলাকায় অনেক হোটেল, সরকারি ভবন ও রেস্তোরাঁ অবস্থিত। ২০০৭ সালের পর দেশটিতে এটাই সবচেয়ে বড় হামলা।
সোমালিয়ার তথ্যমন্ত্রী এই হামলার জন্য জঙ্গি সংগঠন আল-শাবাবকে দায়ী করেন। তবে কোন গোষ্ঠী এখনো পর্যন্ত মৌখিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি।
২০০৭ সাল থেকে দেশটিতে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত জঙ্গি সংগঠন আল-শাবাবের বিদ্রোহ চলছে। সংগঠনটি প্রায়ই মোগাদিসুতে হামলা চালিয়ে থাকে। তারা সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে।
জেড





