রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাক করা অ্যাকাউন্টে টুইট করা হয়েছে, 'আমি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি!' বৃহস্পতিবার তার অ্যাকাউন্টটি হ্যাক হয় বলে জানিয়েছে বিবিসি।
টুইটারে মেদভেদেভের ২৫ লাখেরও বেশি অনুসারী রয়েছে। তার টুইটারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিও নিন্দা জ্ঞাপন করা হয়।
হ্যাকাররা প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে টুইট করে আরও জানায় যে, মেদভেদেভ এখন থেকে একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার হিসেবে ক্যারিয়ারকে বেছে নিবেন!
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বিরোধী একটি হ্যাকার গ্রুপ প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার দায়িত্ব স্বীকার করেছে।
এরপর সরকারও প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে। সূত্র: বিবিসি
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





