প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২২ লাখ ১৯ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (৩১ জানুয়ারি) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২২৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২২ লাখ ১৯ হাজার ২৯০ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৫ কোটি ৬৭ লাখ ২৮ হাজার ৮৭০ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (৩১ জানুয়ারি) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ৮০৮ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৪২০ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজার ৯৪৫ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ১৩১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ১৪৭ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে। তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৭ হাজার ২৩০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৭৪ জনের।
মৃত্যুতে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৬ হাজার ৯৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫ হাজার ৭৭৭ জনের।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১১১ জন।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৬৩ জন। এনিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন।
শনিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমবি





