মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত এমএইচ-১৭ ফ্লাইটের দুটি ফ্লাইট-ডাটা রেকর্ডার (ব্ল্যাকবক্স) মালয়েশিয়ার বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করেছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের বিদ্রোহীরা।

বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দোনেস্ক শহরে মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে একজন জ্যেষ্ঠ বিদ্রোহী নেতা ফ্লাইট-ডাটা রেকর্ডার হস্তান্তর করেন।

মালয়েশিয়ার প্রতিনিধিদের প্রধান সাংবাদিকদের জানিয়েছেন, ব্ল্যাকবক্সটি ‘ভালো অবস্থায়’ আছে।

বিবিসি'র খবরে বলা হয়, ব্ল্যাকবক্সে ককপিটের কথাবার্তাও রেকর্ড করা থাকবে। তাই বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কের গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার গোলার আঘাতে মালয়েশিয়ান বিমানটি বিধ্বস্ত হলে ২৯৮ জন নিহত হয়। সূত্র: বিবিসি।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই