সাতটি গুলি নিয়ে আসামের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে বাঁচার জন্য লড়ছে সাত বছরের শিশু কালু টডু। সে গত মঙ্গলবার রাতে রাজ্যের কোকড়াঝাড় ও শোণিতপুর জেলার বোড়ো বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে।
শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে জানানো হয়, এ ঘটনায় গুরুতর আহত ১৭ ব্যক্তির একজন কালু। গত বুধবার তাকে শহরের এ হাসপাতালটিতে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
কালুর বাড়ি কোকড়াঝাড় জেলা শহর থেকে আট কিলোমিটার দূরের পাকরিগুড়ি গ্রামে। হামলার সময় সে তাদের ছোট ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল। তখন বিদ্রোহীরা তাকে গুলি করে। তার মা-ও গুলিবিদ্ধ হয়েছেন। কালুর মুখমণ্ডল, কনুই, কোমর ও হাতে গুলি লেগেছে। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের ট্রোমা সেন্টারে তার চিকিৎসা চলছে।
কেএইচ





