আন্তর্জাতিক একজন আইনজীবী বলেছেন, রোহিঙ্গা মুসলমানরা আজ যে চরম বিপদের মুখে পড়েছে তার জন্য ব্রিটিশ উপনিবেশবাদী শাসন দায়ী।

ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে আইনজীবী ব্যারি গ্রসম্যান বলেন, ব্রিটিশ উপনিবেশবাদীরা দক্ষিণ এশিয়ার মানচিত্রে যে অসংলগ্ন অবস্থা তৈরি করে রেখে গেছে তার ফলে আজ রোহিঙ্গা সংকট তৈরি হয়েছে।

গ্রসম্যান বলেন, এ ছাড়া, বর্তমান মার্কিন সরকারের পূর্ব এশিয়া বিষয়ক নীতিও রোহিঙ্গা সংকট চরম আকার ধারণ করার জন্য দায়ী বলে তিনি বর্ণনা করেন।

এই আন্তর্জাতিক আইনজীবী বলেন, মিয়ানমার সরকারের প্রত্যক্ষ সমর্থন ও মদদ নিয়েই দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালিয়েছে। এই ভয়াবহ অপরাধযজ্ঞের জন্য মিয়ানমার সরকার বা সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে কোনো ব্যবস্থা নেয়নি আমেরিকা ও জাতিসংঘ।

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় রাখাইন প্রদেশে গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত সেনাবাহিনীর ভয়াবহ দমন অভিযানে ছয় হাজারের বেশি রোহিঙ্গা মুসলমান নিহত ও আট হাজার আহত হয়েছে। এ ছাড়া, ১০ লাখের বেশি রোহিঙ্গা প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এমবি