পর্তূগালে বৈধ অভিবাসীর স্বীকৃতির দাবিতে আন্দোলনরত বাংলাদেশিদের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে।
বাংলাদেশি অভিবাসীদের অধ্যুষিত এলাকা মার্তৃম মনিজ পার্ক এ বসবাসরত হাজারো বাংলাদেশী সমাবেত হন।
সমাবেশে সংহতি প্রকাশ করে এশিয়া ও আফ্রিকার প্রায় ২৭টি দেশের অভিবাসী। অভিবাসীরা মার্তৃম মনিজ পার্ক থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন অভিবাসীরা ।
শান্তিপূর্ণ সমাবেশে পর্তুগালের কট্টরপন্থী রাজনৈতিক দল `পিএনআর` এর কিছু সংখ্যক কর্মী আন্দোলনকারীদের উপর হামলা করে ।
ঘটনায় পুলিশ দুই `পিএনআর` কর্মীকে গ্রেফতার করেছে ।পরে পুলিশি নিরাপত্তায় অভিবাসীরা শান্তিপূর্ণ সমাবেশ শেষ করেন ।
নাজিব





