মার্কিন বিমান বাহিনীর একটি গোয়েন্দা বিমান ইউ-২ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ঘটনাটি ঘটে ক্যালিফোর্নিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত প্রশিক্ষণের সময়। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।

দুই পাইলটই বিধ্বস্তের সময় ইজেক্ট (সয়ংক্রিয় ব্যবস্থার বের হওয়া) করেছিলেন। ক্যালিফোর্নিয়ার সুতের কাউন্টির একটি বসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তারা তদন্ত করে দেখছে। লকহিড মার্টিন কর্পোরেশনের তৈরি এই এক ইঞ্জিন বিশিষ্ট ইউ-টু গোয়েন্দা বিমান।

এমএনজে