আন্দামান সাগরে মিললো মিয়ানমারের হারিয়ে যাওয়া সামরিক বিমানের ধ্বংসাবশেষ। মিয়ানমারের উপকূলীয় শহরের প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে এই ধ্বংবশেষ মিলল।
১২২ জন নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানটির ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে।
তবে তাদের অবস্থা কেমন সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বিমানের বাকি সব যাত্রী নিহত হয়েছে বলেই মনে করা হচ্ছে।
দ্য মিরর ও এনডিটিভির বরাতে জানা যায় বিমানটির ধ্বংসাবশেষের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দাওয়েই-এর ২০ কিলোমিটার দূরে বিমানটির সাথে সংযোগ হারায় বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ।
প্রায় ১২২ জন যাত্রী নিয়ে আন্দামান সাগরে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে কতজন যাত্রী ছিল এ নিয়ে সাংঘর্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছিল। বিমান কর্তৃপক্ষ জানিয়েছিল সেটা ১০৫ জন। কিন্তু পরবর্তীতে সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান সে সংখ্যাটা ১২২।
আরোহীদের বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবার-পরিজন ছিল। বিমান সংস্থার বরাতে জানা যায় যাত্রীদের মধ্যে এক ডজনেরও বেশি সদস্য ছিল শিশু।
সেনা প্রধানের দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দাওয়েই শহরের বিশ মাইল পশ্চিম দিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।’
জেড





