ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে দেশটির সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর ঐকমত্য হয়েছে।

টানা আট দিনব্যাপী আলোচনার পরবৃহস্পতিবার সুইজারল্যান্ডের লোজেন শহরে এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরানবিরোধী প্রস্তাব তুলে নিতে আহ্বান জানিয়েছে ইরান ও ছয় জাতিগোষ্ঠী। তবে এর জন্য ইরানকে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির পরিধি কমিয়ে আনতে হবে।

যৌথ বিবৃতি পাঠ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি।

চূড়ান্ত পরমাণু চুক্তি সংক্রান্ত সিদ্ধান্ত অনুযায়ী নাতাঞ্জ, ফোরদো, ইস্পাহান এবং আরাকসহ ইরানের কোনো পরমাণু স্থাপনা বা পরমাণু তৎপরতা স্বল্প পরিসরে অব্যাহত রাখবে।

চুক্তিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি চক্রের শিল্পখাতে উৎপাদন নিশ্চিত করা হয়। চুক্তি অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধ করা সংক্রান্ত যৌথ কর্ম-পরিকল্পনা ১০ বছরের জন্য কার্যকর থাকবে। এ সময়ে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে পাঁচ হাজার সেন্টিফিউজ ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম উৎপাদন অব্যাহত রাখবে ইরান।তথ্যসূত্র : আল জাজিরা।

কেএইচ