মালয়েশিয়ার পুলিশ রহস্যজনকভাবে নিখোঁজ বিমানের পাইলট ও কো পাইলটের বাড়িতে তল্লাশি চালিয়েছে। এ ছাড়া, নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটের ৫৩ বছর বয়সী পাইলট জহির আহমাদ শাহ এবং ২৭ বছর বয়সী কো-পাইলট ফারিক আবদুল হামিদের পারিবারিক জীবন ও মনস্তাত্ত্বিক অবস্থা খতিয়ে দেখছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বিমানটি নিখোঁজ হওয়ার পেছনে কোনো উদ্দেশ্যই নাকচ করে দেয়া হচ্ছে না। সন্ত্রাসী তৎপরতা, বিমান ছিনতাই এবং আত্মহত্যার মতো সব ধরণের আশংকাকে সামনে রেখে তদন্ত চালানো হচ্ছে। অবশ্য পুলিশ পাইলটদের বাসভবনে তল্লাশি চালানোর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
নিখোঁজ বোয়িং ৭৭৭-এর যোগাযোগ ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে অকেজো করে দেয়া হয়েছে বলে সংবাদ প্রকাশিত হওয়ার পর মালয়েশিয়ার পুলিশ পাইলটদের বাসভবনে তল্লাশিসহ অন্যান্য পদক্ষেপ নিল।
বিমানটির পাইলট জহির আহমাদ শাহ ৩০ বছরেরও বেশি সময় আগে মালয়েশিয়া এয়ারলাইন্সে যোগ দিয়েছেন এবং তাকে খুবই অভিজ্ঞ পাইলট হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে কো-পাইলট ফারিক সম্প্রতি বোয়িং ৭৭৭-এ যোগ দিয়েছেন। তিনি বিয়ের পরিকল্পনা করছিলেন বলে মনে করা হচ্ছে। ২০১১ সালে বিমানের ককপিটে দুই মহিলা যাত্রীকে বসার আহ্বান জানিয়ে ফারিক ও আরেক পাইলট নিরাপত্তা কর্তৃপক্ষের নজরে পড়েছিলেন।
এদিকে ২৩৯ আরোহীবাহী কুয়ালালামপুর থেকে বেইজিংগামী বিমানটি গতিপথ পরিবর্তন করেছে বলে মনে করা হচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজ্জাক উপগ্রহ তথ্যের বরাত দিয়ে বলেছেন, রাডার থেকে হারিয়ে যাওয়ার পরও সাত ঘণ্টা বিমানটি আকাশে উড়েছে। সূত্র: রয়াটার্স, আইআরআইবি।[b]
ঢাকা, ১৭ মার্চ, টাইমনিউজবিডি// টিআই[/b]
আন্তর্জাতিক
নিঁখোজ বিমানের পাইলট ও কো-পাইলটের বাসভবনে তল্লাশি
মালয়েশিয়ার পুলিশ রহস্যজনকভাবে নিখোঁজ বিমানের পাইলট ও কো পাইলটের বাড়িতে তল্লাশি চালিয়েছে। এ ছাড়া, নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটের ৫৩ বছর বয়সী পাইলট





