যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দর অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। তিনি সতর্ক করে বলেছেন, অবরোধ অব্যাহত থাকলে ওমান সাগর যুক্তরাষ্ট্রের জন্য ‘কবরস্থানে’ পরিণত হতে পারে।
ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও দেশটির রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)-এর সাবেক কমান্ডার মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
রেজাই বলেন, ইরানি সামরিক বাহিনী আরও সংঘাতের জন্য প্রস্তুত। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে পরামর্শ দিচ্ছি অবরোধ শেষ করুন, না হলে ওমান সাগর আপনাদের জন্য কবরস্থানে পরিণত হবে।’
ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের কথিত নৌ অবরোধকে ‘যুদ্ধের কাজ’ হিসেবে উল্লেখ করেন তিনি বলেন, এর বিরুদ্ধে প্রতিরোধ করা তেহরানের অধিকার। রেজাই আরও দাবি করেন, ইরানের নৌ অবরোধ দীর্ঘায়িত হলে তা বিশ্ব অর্থনীতির জন্যও ক্ষতিকর প্রভাব ফেলবে।
এমএম