পাকিস্তানের করাচীতে অজ্ঞাতবন্দুকধারীর গুলিতে এক শিশুসহ আটজন মারা গেছে।আহত হয়েছে আরো ১৬ জন।
পুলিশ জানায়, রোববার রাতে এ ঘটনা ঘটে।
সুফি ঘরণার একটি অনুষ্ঠানে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চারটি মোটর সাইকেলে করে বন্দুকধারীরা প্রথমে গ্রেনেড ছুড়ে মারে। এরপর এলোপাথাড়ী গুলি চালাতে থাকে। এতে আট বছরের এক শিশুও মারা যায়।এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে সুফিদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। পাকিস্তানে ৯৫ ভাগ মানুষ সুন্নী মুসলিম। তাই প্রায়ই এ দেশটিতে সংখ্যালঘু শিয়াদের ওপর ওপর হামলা চালানো হয়।
সম্প্রতি পাকিস্তানে ধর্মীয় অনুষ্ঠান গুলোতে বন্ধুক ধারীর হামলা, বোমা হামলার সংখ্যা বেড়ে গেছে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
আন্তর্জাতিক
করাচীতে বন্ধুকধারীর হামলায় নিহত ৮, আহত ১৬
পাকিস্তানের করাচীতে অজ্ঞাতবন্দুকধারীর গুলিতে এক শিশুসহ আটজন মারা গেছে।আহত হয়েছে আরো ১৬ জন। পুলিশ জানায়, রোববার রাতে এ ঘটনা ঘটে।





