যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৭ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।
বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে মিশরের দক্ষিণাঞ্চলীয় সিনাই পেনিনসুলায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশী নাগরিক রয়েছেন।
মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেনা’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যম জানায়, অবকাশযাপন কেন্দ্র শার্ম এল-শেখ থেকে ৫০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ইউক্রেন, দু’জন সৌদি এবং এবং একজন ইয়েমেনের নাগরিক রয়েছেন। উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





