মিশরের রাজধানী কায়রোতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরও ৩২ জন।

এ দিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, সোমবার (৫ আগস্ট) স্থানীয় সময় ভোরে কায়রোর মধ্যাঞ্চলে অবস্থিত জাতীয় ক্যানসার ইনস্টিটিউট প্রাঙ্গণে ভয়াবহ এই বিস্ফোরণটি ঘটে। এতে সকল হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, ট্রাফিক আইন অমান্য করে চলা একটি গাড়ি সঙ্গে অন্য তিনটি গাড়ির সংঘর্ষ হয়।এতে করে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে।

এতেই ঘটনাস্থলে নারী ও শিশুসহ ১৭ জনের মৃত্যু এবং আরও অনেকে গুরুতর আহত হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় খুব শিগগিরই এই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিশরের পাবলিক প্রসিকিউটর এই ঘটনার তদন্ত করছে। তবে এটি হামলা না গাড়ি দুর্ঘটনা তা পরিষ্কার করে বলা হয়নি। সূত্র: খবর রয়টার্সের।

এসএম