সিরিয়ায় আইএস এর জন্য আমেরিকা বিমান থেকে অস্ত্র ফেলেছে বলে ধারণা করছে অনেকে।

সিরিয়ার সীমান্তবর্তী শহর কুবানি রক্ষায় লড়াইরত কুর্দি যোদ্ধাদের জন্য বিমান থেকে অস্ত্র ফেলার ঘোষণা দিয়েছিল আমেরিকা। কিন্তু আকাশ থেকে ফেলা এ সব অস্ত্রের অংশ বিশেষ শেষ পর্যন্ত আইএস'এর হাতে পড়ায় এ ধারণার সৃষ্টি হয়েছে।

এ সব অস্ত্রের মধ্যে হ্যান্ড গ্রেনেড, গুলি-গোলা এবং গ্রেনেড লাঞ্চার রয়েছে। আইএস এর মুখপাত্র হিসেবে পরিচিত একটি একটি গোষ্ঠী ইউ টিউবে যে নতুন ভিডিও প্রকাশ করেছে তা থেকে এ বিষয়টি ফাঁস হয়েছে।

এতে দেখা গেছে, আইএস এর এক সদস্য ইংরেজি লেখা গোলা-বারুদের কয়েকটি বাক্স দেখাচ্ছে । এ সব বাক্সের পাশে একটি প্যারাসুট পড়ে আছে। অবশ্য কি পরিমাণ অস্ত্র আইএস পেয়েছে তা জানা যায় নি।

গত রোববার তিনটি সি-১৩০ বিমান থেকে ২৭ বান্ডিল অস্ত্র ও চিকিৎসার কাজে ব্যবহৃত ওষুধ ও সরঞ্জাম ফেলা হয়েছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রথম জানিয়েছিল। কিন্তু সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড স্বীকার করে, ২৮টি বান্ডিল ফেলা হয়েছিল কিন্তু শত্রুর হাতে যেনো না পড়ে যে জন্য লক্ষ্যভ্রষ্ট একটি বান্ডিল নষ্ট করে দেয়া হয়।

এদিকে, এ ভাবে আইএস কে অস্ত্র সরবরাহ করার ঘটনা প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে।

আইএসকে বিমান থেকে অস্ত্র যোগানোর জন্য অনেকেই পরিহাস করে "স্যাম চাচা" মানে আমেরিকাকে "ধন্যবাদ" জানিয়ে পোস্ট দিয়েছেন।

অবশ্য মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে, তারা আইএস এর প্রকাশিত ভিডিও পরীক্ষা করে দেখছে।সূএ : রেডিও তেহরান

ইআর