ইউক্রেনে চলমান অভিযানের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন একটি আইনের অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ শনিবার (২৬ মার্চ) বিবিসির লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আইনে বলা হয়েছে- বিদেশে থাকা কোনও রুশ কর্মকর্তার বিরুদ্ধে ‘ভুয়া খবর’ ছাপনোর জন্য দোষী সাব্যস্ত হলে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

মূলত রাশিয়ার দূতাবাস ও বিদেশে রুশ প্রতিষ্ঠানগুলো নিয়ে গুজব কিংবা ভুল তথ্যের প্রচার ঠেকাতে এমন একটি আইনের প্রয়োজন ছিল বলে মনে করেন রাশিয়ার আইনপ্রণেতারা। যার ধারাবাহিকতাতেই দেশটির গণমাধ্যমের ওপর এমন কড়াকড়ি ও শাস্তির বিধান রাখলেন পুতিন।

এবিএস