জম্মু-কাশ্মীরের সেনা ছাউনি থেকে উধাও এক ভারতীয় জওয়ান। সেই সঙ্গে উধাও হয়েছে তার সার্ভিস ‘একে-৪৭’ রাইফেলটি। সঙ্গে তিনটি ম্যাগাজিনও বেপাত্তা।

পুলিশের একটি সূত্রের সন্দেহ, ওই জওয়ান জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন। খবর এনডিটিভির।

বুধবার রাত থেকে খোঁজ মিলছিল না জহুর আহমেদ ঠোকর নামে ওই জওয়ানের। সেনার দাবি, জহুর আহমেদ উপত্যকায় ১৭৩ নম্বর ব্যাটালিয়নে টেরিটোরিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার ভোরে বারামুলা ক্যাম্পে রুটিন মার্চের জন্য জওয়ানদের নাম ডাকা শুরু হতেই দেখা যায় ওই জওয়ান উধাও। তার সহকর্মীদের একাংশ জানিয়েছেন, আগের রাত থেকেই তার সঙ্গে কারও দেখা হয়নি।

নিখোঁজ ওই জওয়ানের বাড়ি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায়। এ ঘটনার পরই উপত্যকাজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তদন্ত শুরু করেছে সেনা।

এমএনজে