কাজাখিস্তানে পুলিশের ওপর সন্দেহভাজন ইসলামী জঙ্গিদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ৪ পুলিশ সদস্যসহ ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ৮ জন।

সোমবার (১৮ জুলাই) আলমাতি শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুরে কাজাখ সিটির ইমার্জেন্সি এইড হাসপাতাল সূত্র হতাহতের বিষয়টি নিশ্চিত করে।

সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ পুলিশ সদস্য ছাড়াও ১ বেসামরিক নাগরিক ও অপরজন সন্দেহভাজন জঙ্গি রয়েছে।

এর আগে হামলার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩ পুলিশ সদস্য নিহতের কথা জানিয়েছিল।

ওএফ