খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে মোটরওয়েতে বাস ও তেল ট্যাংকারের সংঘর্ষে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ১৮ জন যাত্রী নিহত হন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পরে মোটরওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদের দুজন হাসপাতালে মারা যান এবং অগ্নিদগ্ধ গাড়ি থেকে পুড়ে মারা যাওয়া ১৮ জনকে উদ্ধার করা হয়।
বাসটিতে চালক ও হেলপারসহ ২৬ লোক ছিলেন। তারা পাঞ্জাবের রাজধানী শহর লাহোর থেকে দক্ষিণাঞ্চলীয় করাচীতে যাচ্ছিলেন। সূত্র : বাসসি।
এইচএন





