ক্রিমিয়ার ভবিষ্যত প্রশ্নে রোববারের গণভোটের বৈধতা নিয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছে। এ গণভোটের আগে রাশিয়া ও ইউক্রেনের নানাস্থানে ক্রেমলিনের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-সমাবেশ হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা ওই প্রস্তাবে বলা হয়েছিল যে ক্রিমিয়ার মস্কোপন্থী সরকারের ওই গণভোটের কোনো বৈধতা নেই।
আজ রোববার এই গণভোট অনুষ্ঠিত হবে যার মূল প্রশ্ন হলো, ক্রিমিয়া কি রাশিয়ার অংশ হবে নাকি 'অধিকতর স্বায়ত্বশাসন সহ' ইউক্রেনের সাথেই থাকবে।
ইউক্রেন এবং ক্রিমিয়া অঞ্চলকে কেন্দ্র করে সম্প্রতি সৃষ্ট সংকটে রাশিয়ার যে ভূমিকা - তার প্রতিবাদে আজ মস্কো শহরের কেন্দ্রস্থলে হাজার হাজার লোক বিক্ষোভ করে।
বিবিসির একজন সংবাদদাতা বলছেন, ওই সমাবেশে আগত লোকেরা বলছেন, রাশিয়া যা করছে তাতে তারা ক্রুদ্ধ এবং লজ্জিত।
অন্যদিকে মস্কো শহরেরই আরেক অংশে আরেকটি সমাবেশ হচ্ছে ক্রেমলিনের সমর্থনে। সেখানে লোকে শ্লোগান দিচ্ছে "আমরা পুতিনকে বিশ্বাস করি" এবং "ক্রিমিয়া রাশিয়ারই ভূমি"।
এ ছাড়া ইউক্রেনের ডোনেটস্ক শহরে, দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দফতরের দিকে এক মিছিল নিয়ে যায় শত শত মস্কোপন্থী বিক্ষোভকারী।
তারা ওই ভবনটির ওপর থেকে ইউক্রেনের পতাকা নামিয়ে ফেলে রাশিয়ার পতাকা ওড়ায়, জানালা ভাঙচুর করে এবং ভবনটিতে ঢোকারও চেষ্টা করে। নিরাপত্তা সংস্থার স্থানীয় প্রধান বলেন, তিনি জনতার দাবি বিবেচনা করবেন।
এই দাবির একটি হলো, রুশ-সমর্থক নেতা পাভেল গুবারেভ-এর মুক্তি।
এ ছাড়া পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে গতরাতের সহিংসতায় দু ব্যক্তি নিহত হয়েছে। ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেক্সান্দর তুরচিনভ বলেছেন, এসব গোলমালে পেছনে ক্রেমলিনের এজেন্টদের হাত আছে।
আর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা ইউক্রেনের শান্তিপ্রিয় জনগণের কাছ থেকে তাদের সাহায্য চেয়ে বহু অনুরোধ পেয়েছে।– বিবিসি।
ঢাকা,১৬মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
আন্তর্জাতিক
ক্রিমিয়ায় গণভোট আজ
ক্রিমিয়ার ভবিষ্যত প্রশ্নে রোববারের গণভোটের বৈধতা নিয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছে। এ গণভোটের আগে রাশিয়া ও ইউক্রেনের নানাস্থানে ক্রেমলিনের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা ওই প্রস্তাবে বলা হয়েছিল





