মসজিদে প্রাণঘাতী হামলায় রক্তের দাগ না শুকাতেই নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওটাগোর দুনেদিন আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার সেখানে বোমা সদৃশ একটি প্যাকেটের সন্ধান পাওয়ার পর নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।

সন্দেহজনক ওই প্যাকেটে শক্তিশালী বোমা রাখা হয়েছে এমন গুঞ্জনের পরই বিমানবন্দরটি বন্ধের ঘোষণা দেয়া হয়।

রাশিয়া ভিত্তিক সংবাদমাধ্যম আরটি জানায়, স্থানীয় সময় রবিবার রাত ৮টার দিকে বিমানবন্দরের এক কর্মী কাজ করার সময় ওই প্যাকেটটি দেখতে পান। তাৎক্ষণিকভাবেই তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় নৃশংস সন্ত্রাসী হামলায় অন্তত ৪৯ জন নিহত হওয়ার ঘটনার জেরে বাতিল করা হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ও শেষ টেস্ট।

এএস