বাংলাদেশের চলমান সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই বিসওয়াল ও জাতিসঙ্ঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যে কথা হয়েছে।
আজ শুক্রবার তাদের মাঝে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, জাতিসঙ্ঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফারনান্দেজ তারানকো গত বছর ৫ জানুয়ারির নির্বাচনের আগে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা করতে জাতিসঙ্ঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন।
বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে দ্বিতীয়বারের মতো তিনি বাংলাদেশের সঙ্কট নিরসনে মহাসচিবের নির্দেশে ১১ ফেব্রুয়ারি ২০১৫ থেকে কাজ শুরু করেন।
বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে শিগগিরই তার বাংলাদেশ সফরের কথা জানিয়েছে জাতিসঙ্ঘের বিভিন্ন সূত্র।
এসএইচ





