সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার রাতে প্রশিক্ষণ মহড়া চলাকালে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সৈন্য নিহত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ সংস্থা স্পা’র খবরে বলা হয়েছে, ইরাকি সীমান্ত থেকে ১০০কিলোমিটার দক্ষিণে সৌদি আরবের হাফর আল-বাতিন এলাকায় কিং খালেদ সামরিক ঘাঁটির পশ্চিমে প্রশিক্ষণ অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ঘটনার তদন্ত চলছে।
এমএ





