মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে একটি বিমান বিধ্বস্ত এবং তাতে আগুন ধরে গিয়ে ৪ আরোহীর সকলেই নিহত হয়েছেন।
ফেডারেল এভিয়েশন প্রশাসনের উদ্ধৃতি দিয়ে একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আটলান্টার উত্তর-পূর্বাঞ্চলীয় দেকাল্ব পিচট্রি বিমাবন্দর থেকে উড্ডয়ন করে।
গতকাল শুক্রবার ( ৮ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১ টা ১০ মিনিটে উড্ডয়নের পর এক ইঞ্জিন বিশিষ্ট চেসনা-২১০ বিমানটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্তের পর এতে আগুন ধরে যায়। ৪ আরোহীর সকলেই নিহত হন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার কারণ জানতে দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশান সেফটি বোর্ডের নেতৃত্বে তদন্ত চলছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। তথ্যসূত্র : বাসস।
এইচএন





