চীনের একটি কুকুরকে অপহরণের পর ফেরত দেয়া হয়েছে। একই সঙ্গে ক্ষমা প্রার্থনাও করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কিয়াওকিয়াও নামের ওই কুকুরটিকে নিয়ে তার অন্ধ মালিক গত সোমবার বেড়াতে বেরহলে, একদল লোক বেইজিং এর রাস্তা থেকে কুকুরটিকে ধরে নিয়ে যায়। এরপর তার এই অপহরণের খবর চীনের সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে।

তবে মঙ্গলবারে কুকুরটিকে পাওয়া যায় এবং তখন তার গলায় প্লাস্টিকের একটি ব্যাগে চিরকূট দেওয়া ছিল । সেখানে লেখা ছিল “আমাদের ভুল হয়েছে...আমরা ক্ষমা প্রার্থণা করছি।”
এদিকে সাত বছরবয়সী পোষা প্রাণিটিকে হারানোর পর খাওয়া ও ঘুম বন্ধ হয়ে যায় কুকুরটির মালিক থিয়ান ফেংবোর।

কুকুরটিকে হারানোর পর তিনি বলেন “ কিয়াও কিয়াও সবসময় আমার সাথে থাকে। সে আমার বন্ধুর মত। আমার মনে হচ্ছে আমি আমার খুব কাছের কাউকে হারিয়েছি”।
তবে ওই এলাকাটিতে সাম্প্রতিক সমযে প্রচুর কুকুর চুরির ঘটনা ঘটছে।
এআই