ইরাকের আনবার প্রদেশে এক সাথে ৪০ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে আইএসআইএল। বুধবার ইরাকের সরকারি মাধ্যম ঘটনার সত্যতা স্বীকার করেছে। খবর: সিএনএন।
আনবার প্রদেশের কাউন্সিল চেয়ারম্যান সাবাহ কারখাউত বলেছেন, সে বাগদাদের ফিল্ড কমান্ডারের কাছ থেকে জেনেছেন আইএস ৪০ জনকে পুড়িয়ে হত্যা করেছে এর মধ্যে পুলিশ অফিসার এবং উপজাতি রয়েছ এবং বেশির ভাগকেই পুড়িয়ে হত্যা করা হয়েছে।
ইরাকের নিরাপত্তা বাহিনী বলছে, আইএস পুলিশ এবং উপজাতিদের হত্যা করেছে কিন্তু তাদের কে পুড়িয়ে মেরেছে কিংবা মারার পর পুড়িয়েছে তা আমরা নিশ্চিত নই।
তবে এই বিষয়ে আইএস কোনো ভ্ডিও বা ছবি প্রকাশ করেনি। এছাড়া পুড়িয়ে হত্যার বিষয়টি সিএনএন সম্পূর্ন নিশ্চিত নয় বলেও খবরে বলা হয়েছে।
ইআর





