দোনেৎস্কে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে।

রাশিয়ার সেনা প্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, মস্কোর সেনারা সিভেরস্ক দখল করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বিষয়টির ব্যাপারে অবগত করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রুশ সেনাবাহিনী ইউক্রেনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। তিনি কমান্ডার ও সেনাদেরকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

পুতিন গত মাসে বলেছেন, রাশিয়ার সেনারা সিভেরস্কের দিকে অগ্রসর হচ্ছে। যেখানে যুদ্ধের আগে প্রায় ১১ হাজার লোক বসবাস করতেন।

ইউক্রেনীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড সিভেরস্ক দখলের রাশিয়ার দাবি অস্বীকার করে বলেছে, এটি ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে’। ইউক্রেনীয় সেনাবাহিনী এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘রাশিয়ার বাহিনী প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ছোট ছোট দলে সিভেরস্কে অনুপ্রবেশের চেষ্টা করছে, তবে এদের অধিকাংশই শহরের প্রবেশপথে ধ্বংস করা হচ্ছে।

এনএইচ