সৌদি আরবের রাজধানী রিয়াদ, বন্দর নগরী জেদ্দা ও আবহা শহর ইয়েমেনের বাহিনীর পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠবে। ইয়েমেনে সৌদি জোটের অব্যাহত আগ্রাসনের জবাবে এসব নগরীতে হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শারাফ লোকমান।
ইয়েমেনের মা’রিব প্রদেশে ইয়েমেনের সেনাবাহিনী এবং জনপ্রিয় আনসারুল্লাহ’র হামলায় সৌদি জোটের ১০৩ জনেরও বেশি সেনা নিহত হওয়ার পর দেয়া এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিলেন জেনারেল লোকমান।
ইয়েমেনের মা’রিব প্রদেশের আস-সাফার বিমান বন্দরে শুক্রবার আনসারুল্লাহ'র রকেট হামলায় সংযুক্ত আরব আমিরাতের ৪৫ জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করা হলেও প্রকৃতপক্ষে নিহতের সংখ্যা ৭৫ জনের বেশি হবে বলে এ মুখপাত্র জানান।
এদিকে, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং রাজধানী সা’নায় সৌদি বোমারু বিমানগুলো গতকাল কয়েক দফা হামলা করেছে। রেডিও তেহরান
ইআর





