সিঙ্গাপুরে স্কুল ছাত্র-ছাত্রীদের তাদের স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করতে হবে।সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয় বলছে, শৈশব থেকেই ছেলে-মেয়েরা যাতে দায়িত্বশীলতার বোধ নিয়ে বেড়ে উঠে সেজন্যেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

স্কুল ছাত্র-ছাত্রীদেরকে তাদের স্কুলের ক্লাসরুম, করিডোর, ক্যান্টিন পরিষ্কার করতে হবে। তবে টয়লেট পরিষ্কারের দায়িত্ব থাকবে পেশাদার পরিচ্ছন্নতাকর্মীদের হাতে।

ছেলে-মেয়েরা কখন এই দায়িত্ব পালন করবে সেটা ঠিক করবে স্কুল কর্তৃপক্ষই।সিঙ্গাপুরের দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকাকে উদ্ধৃত করে বিবিসি মনিটরিং এই খবর দিচ্ছে।এ বছরের শেষের দিকে সরকারের এই নতুন নীতি কার্যকর হবে।

উল্লেখ্য, এশিয়ার আরেকটি দেশ জাপানে এই নিয়ম চালু রয়েছে বহু বছর ধরে। জাপানে ছেলে-মেয়েদের স্কুল ক্যান্টিনে সহপাঠীদের লাঞ্চ পরিবেশনের দায়িত্বও পালন করতে হয়।

সূত্র: বিবিসি

এআই