ভারতে দুই কিশোরীকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে যারা বিক্ষোভ করছিলেন তাদের লক্ষ্য করে পুলিশ জলকামান নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীদের অধিকাংশই নারী। টেভিলিশন ফুটেজ থেকে এ কথা জানা গেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরের সামনে সোমবার বেশ কযেকশ বিক্ষোভকারী নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধের দাবিতে জড়ো হয়। এনডিটিভিকে এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা ঘুমুতে যাচ্ছি না। আমরা এখানেই থাকবো। নারীর বিরুদ্ধে সহিংসতা তাদের বন্ধ করতেই হবে।’ উল্লেখ্য উত্তর প্রদেশের বাদাউন জেলায় দলিত সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণ ও পরে লাশ আম গাছে ঝুলিয়ে রাখা হয়। গত ২৭ মে তারা নিখোঁজ হয়। তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৫ বছর। সূত্র: এএফপি। [b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
ভারতে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ
ভারতে দুই কিশোরীকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে যারা বিক্ষোভ করছিলেন তাদের লক্ষ্য করে পুলিশ জলকামান নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীদের অধিকাংশই নারী





