১৪ বছরের কিশোরী ছাত্রীর সাথে যৌনাচারের ঘটনায় যুক্তরাষ্ট্রে মাধ্যামিক স্কুলের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে আদালতে তার বিচার চলছে। এছাড়া কর্মস্থল নর্থ এটলিবোরো স্কুল থেকেও তাকে অব্যাহতি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সিবিএস নিউজের খবরে বলা হয়, অভিযুক্ত শিক্ষকের নাম ব্রেইন ম্যাক ব্রাইড (৩১)। তিনি বোস্টন কাউন্টির এটলিবোরো শহরের বাসিন্দা। ছাত্রীর সাথে যৌনাচারের অভিযোগ আদালতে অস্বীকার করেছেন এই শিক্ষক। এসময় আদালতে উপস্থিত ছাত্রীটির বাবা ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি শিক্ষককে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকেন "আমার দিকে তাকান! আমার দিকে তাকান"। কিন্তু শিক্ষক ম্যাক ব্রাইড তার ছাত্রীর বাবার দিকে তাকাতে পারেননি। এক পর্যায়ে ছাত্রীটির পিতাকে আদালতের কক্ষ থেকে বাইরে বের করে আনা হয়। সরকার পক্ষের আইনজীবী অভিযোগ করেছেন, ম্যাক ব্রাইড একজন বিবাহিত পুরুষ। তিনি তার ছাত্রীর সাথে স্কুলে, নিজের গাড়িতে এবং বাড়িতে গত কয়েক মাস যৌনাচার করেছেন। অভিযুক্ত ম্যাক ব্রাইড পুলিশকে বলেছেন, তার বৈবাহিক জীবন সমস্যার মধ্যে রয়েছে। তিনি তার ১৪ বছরের ছাত্রীকে ভালোবাসতেন। সিবিএস বোস্টনের খবরে বলা হয়, ম্যাক ব্রাইড বিরুদ্ধে অপর এক ছাত্রীকে যৌনসংক্রান্ত বার্তা ও ভিডিও পাঠানোর অভিযোগ রয়েছে। তবে ব্রাইডের আইনজীবী বলেছেন, তার মক্কেল "এই অভিযোগগুলোর আগ পর্যন্ত সমাজে সম্মানিত" ছিলেন। সূত্র: সিবিএস নিউজ। [b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
মার্কিন শিক্ষকের এ কেমন অনাচার!
১৪ বছরের কিশোরী ছাত্রীর সাথে যৌনাচারের ঘটনায় যুক্তরাষ্ট্রে মাধ্যামিক স্কুলের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে আদালতে তার বিচার চলছে





