ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের কমান্ডার মোহাম্মাদ রেজা নাকদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরকারি বাসভবন হোয়াইট হাউজ হচ্ছে আইএসআইএল’র সদরদপ্তর।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য আমেরিকা এই তাকফিরি গোষ্ঠীকে সৃষ্টি করেছে। আইএসআইএল-কে ক্যান্সার বলেও আখ্যা দেন ইরানের এই কমান্ডার।
রেজা নাকদি বলেন, তাকফিরি গোষ্ঠী আইএসআইএল সৃষ্টির প্রথম উদ্দেশ্য হচ্ছে- ইসলামের ভাব-মর্যাদা বিনষ্ট করা। আর এ জন্যই তারা অত্যন্ত পৈশাচিক ও অমানবিকভাবে হত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং বিশ্ব গণমাধ্যমে তা তুলে ধরছে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে শিয়া-সুন্নির দ্বন্দ্ব সৃষ্টি করে একটা যুদ্ধ বাধানোর চেষ্টা।
এ প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ঐক্য ধরে রাখতে মুসলমানদের প্রতি আহ্বান জানান ইরানের এ কমান্ডার।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





